কর্ণফুলীতে নৌডুবি, পাঁচ মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৩:৫৮ পিএম

কর্ণফুলীতে এফভি মাগফিরাত নামের একটি ফিশিং জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় জাহাজের ক্যাপ্টেন ফারুকসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

এখনো পর্যন্ত ফিশিং বোট ডুবে যাওয়ার ঘটনায় পাঁচজন মারা গেছে বলে জানায় নৌ পুলিশ। এখনো নিঁখোজ রয়েছে তিনজন।

কর্ণফুলী নদী থেকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তিনটি, দুপুরে একটি এবং আগের রাতে আরও একটি লাশ উদ্ধার হয়েছে বলে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোস্টগার্ডের পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট আল আমিন জানান, ‘আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ৫০ মিনিটে, সোয়া ১১টায় এবং ১১টা ৫০ মিনিটে তিনটি লাশ আমরা উদ্ধার করেছি। বিকেল তিনটার দিকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আরেকটি লাশ গত (বুধবার) রাতে ভেসে ওঠার পর স্থানীয় লোকজন উদ্ধার করেছেন। 

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া পাঁচটি লাশের মধ্যে চারটির পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ট্রলারের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, চীফ অফিসার মো. সাইফুল ইসলাম এবং ডক সদস্য রহমত। আরেকটি লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশটি এখনও কোস্টগার্ডের হেফাজতে আছে।

ওই ট্রলারের নাবিকদের মধ্যে গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিস মাস্টার জহির উদ্দিন এবং অজ্ঞাত আরেকজন নিখোঁজ আছেন।

নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় একজনের লাশ ভেসে আসে। সকালে নদীর পদ্মা-মেঘনা-যমুনা অয়েলসংলগ্ন অংশে এবং ডাঙারচর এলাকার আরও তিনজনের লাশ পাওয়া যায়। দুপুরে ডাঙারচর এলাকায় আরেকজনের লাশ স্রোতের সাথে ভেসে আসে। কোস্টাগর্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে লাশগুলো উদ্ধার করেছে।


একাত্তর/এআর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
মঙ্গলবার ভোর থেকেই প্রাগৈতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী মাতা সীতা মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে ঢল নামে হাজারো সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীর। 
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাড়ি বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহবান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের শেষ অংশে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে।
চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর