বৈরী আবহাওয়া ও সারের মূল্য বৃদ্ধিতে বিপাকে কুড়িগ্রামের চাষিরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:৫১ পিএম

বৈরী আবহাওয়া, সার, বীজ ও কীটনাশকের মূল্যবৃদ্ধিতে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষিদের মাথায় হাত। বৃষ্টিপাত আর উঞ্চ আবহাওয়ার কারণে মাঠেই বীজ শুকিয়ে মরে যাচ্ছে। পলিথিন-কাঁথা দিয়ে ঢেকেও রক্ষা পাওয়া যাচ্ছে না।

এদিকে সরকারিভাবে সারের কোন সংকট নেই বলা হলেও কৃষকরা বলছে চাহিদামত সার পাওয়া যাচ্ছে না। পেলেও দ্বিগুণ মূল্যে কিনতে হচ্ছে।

কুড়িগ্রামের সবজির আঁধার খ্যাত রাজারহাট উপজেলার ছিনাই এবং সদর উপজেলার কাঁঠালবাড়ীতে চাষ হচ্ছে আগাম ফুলকপি ও বাঁধা কপি। বাজারে শীতের এই সবজির চাহিদা থাকায় বেশ কয়েক বছর ধরে এখানকার কৃষকরা আগামভাবে এসব সবজি চাষ করছেন।

কিন্তু চলতি বছর অতিরিক্ত বৃষ্টিপাত আর কড়া রোদের কারণে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে তাদের। ফলে আগাম চাষ করে এবার বিপাকে রয়েছে চাষিরা।

কুড়িগ্রামের খামার বাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. আজিজুল ইসলাম জানান, দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে আগামভাবে ফুলকপি ও বাঁধাকপি চাষ। গত বছর ৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এবারও চাষ করা হচ্ছে।

তিনি বলেন, ‘সম্প্রতি বৃষ্টির কারণে চারার ক্ষতি হয়েছে। আমাদের কাছে রাসায়নিক সার যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। তারপরও আমরা কৃষকদের জৈব সার ব্যবহার করতে বলছি। এতে সবজির গুণগত মান বৃদ্ধি পাবে।’

আরও পড়ুন: শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত, আটক দুই

উল্লেখ্য, কুড়িগ্রামে এবছর প্রায় ৯০ হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপি আগামভাবে চাষ করা হচ্ছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর