চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালালো ডাকাতির মামলার আসামী

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৪:৪৮ পিএম

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালিয়েছে আজিজুল শেখ নামে ডাকাতি মামলার এক আসামী। 

রোববার (১৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কোর্টে নেয়ার সময় কোর্ট চত্তর থেকে কৌশলে পালিয়ে যায় সে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা পুলিশের একাধিক দল। এঘটনায় পুলিশের এটিএসআই আনোয়ারসহ তিনজনকে ক্লোজ করা হয়েছে। এছাড়া একজন এডিশনাল এসপিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। 

আসামী আজিজুল শেখ (৩৮) গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপাড় গ্রামের আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ফজল শেখের ছেলে।

তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা ও দামুড়হুদা থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি দামুড়হুদা মডেল থানার ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ অক্টোবর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী ছিলেন।

জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেয়া হয় আসামী আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে পালিয়ে যায় সে। পরে তার পিছনে ধাওয়া করেও তাকে ধরতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, পালিয়ে যাওয়া আসামী আজিজুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/এআর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর