বিছিন্ন দ্বীপ থেকে ১১০ জনকে নিরাপদ আশ্রয়ে

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৯:৩৭ পিএম

ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবেলায় ও ক্ষয়ক্ষতি প্রশমনের লক্ষ্যে ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন বিছিন্ন দ্বীপ চরপাতিলায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায়, পানিবন্দী স্থানীয় জনগণকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকার উদ্ধারকারী দল ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করা হয়। 

সোমবার (২৪ অক্টোবর)  ইঞ্জিন চালিত বোট ও বাল্কহেডে ভোলা জেলার চরফ্যাশনের চরপাতিলায় উদ্ধার অভিযানে গমন করে কোস্ট গার্ডের একটি দল। পরবর্তীতে বিকাল পাঁচটায় ঘটিকায় বিসিজি আউটপোস্ট চরমানিকা প্রথম ধাপে ৬০ জনকে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ধাপে ৫০ জন সহ মোট ১১০ জনকে দক্ষিণ আইচা গণসাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়। 

ঘূর্ণিঝড় 'সিত্রাং' এর প্রভাব বৃদ্ধির সাথে সাথে দূর্যোগ কবলিত এলাকাগুলোতে কোস্ট গার্ডের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।


একাত্তর/এআর


‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর