চাঁদা না দেয়ায় ভবন ভাংচুর : আ.লীগ নেতাসহ ৫ জন কারাগারে

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৩:৪৯ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান কন্যার ভবন ভাংচুর মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জের সলঙ্গা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী এ আদেশ দেন।

আসামিরা হলেন, সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাসুদেবকোল গ্রামের বাসিন্দা রিয়াদুল ইসলাম ফরিদ (৪০), থানা আওয়ামী লীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ সলঙ্গা গ্রামের আশরাফুল ইসলাম ছানোয়ার (৪৮), থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও মধ্যপাড়া ভরমোহনী গ্রামের আব্দুল মোমিন (৩০), সলঙ্গা থানা লোড-আনলোড সমিতির সভাপতি কুঠিপাড়া গ্রামের বাসিন্দা তোজাম্মেল হক ওরফে তোজাম সর্দার (৬২) এবং ভেকু মেশিনের চালক ও নলকা সেনগাঁতী গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন (৩৫)।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো: মোস্তফা কামাল জানান, মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সলঙ্গা থানা আ.লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের মেয়ে জাকিয়া সুলতানা সলঙ্গা বাজারে পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর বহুতল ভবন নির্মাণ করছিলেন। এ অবস্থায় থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ ও থানা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে গত ১৪ মে আসামিরা একজোট হয়ে এসে নির্মাণাধীন ভবনটি ভেকু মেশিন ভাংচুর করে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় জাকিয়া সুলতানা বাদী হয়ে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত ভার দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। 

পিবিআইয়ের উপ-পরিদর্শক আব্দুল খালেক ৫ জনকে অভিযুক্ত করে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।


একাত্তর/এআর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর