পিকনিকে এসে নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ এক

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৭:২০ পিএম

নরসিংদীতে পিকনিকে এসে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে আলোকবালী ইউনিয়নের চর আফজালের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল আলম।

জানা গেছে, নিহত মো. গালিব হক (১৫) পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। 

নিখোঁজ অপর ছাত্র হলেন- রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাহফুজ (১৭)। 

তারা দুইজনই সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী এবং কুরআনে হাফেজ ছিলেন। 

এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে পিকনিকে গিয়ে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।

নৌ-পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদরাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যান। বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে তারা গোসল করতে নামেন। 

এসময় শিক্ষকসহ বাকি ৩০ জন উঠে আসলে অনেক খোঁজাখুঁজির পরেও ওই দুই ছাত্রকে আর পাওয়া যায়নি। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে সদরের করিমপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে আসে। অনেক খুঁজাখুঁজি করে তাদের না পেয়ে এবং ডুবুরি দল না থাকায় এদিন রাত ৯টায় তারা উদ্ধার অভিযান শেষ করেন।

আরও পড়ুন: গোসলে নেমে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

পরে শুক্রবার সকালে টঙ্গী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আবার উদ্ধার অভিযান শুরু করেন। তারা দীর্ঘক্ষণ নদীতে খোঁজাখুঁজি করে দুপুর ১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে গালিবের মরদেহ উদ্ধার করেন।

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. ফরিদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল একসঙ্গে কাজ করছে। 


একাত্তর/এসজে

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর