ফসলের মাঠ থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১২:৪১ পিএম

নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ফসলের মাঠ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত কৃষক স্বপন আকন্দ (৩৯) জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে।

নিহতের পরিবার জানায়, শনিবার (৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। তার বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামের বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর সকাল আনুমানিক সাতটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা খবর পান গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের মরদেহ পড়ে আছে। 

আরও পড়ুন: ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর