৬৯ বছর বয়সী বৃদ্ধ মহিলাকে দল বেধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৬:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৯ বয়সী এক বৃদ্ধ মহিলাকে দল বেধে ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় প্রধান আসামী মাহফুজকে (৩০) আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মো. রিজওয়ান সাঈদ জিকু সোমবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ১০ অক্টোবর রাতে মাহফুজসহ তার কয়েকজন সহযোগী গোলাকান্দাইল এলাকায় এক বৃদ্ধ মহিলার ভাড়া বাসায় প্রবেশ করে দলবেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃদ্ধ মহিলা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

এদিকে মামলার ভিত্তিতে সোমবার ভোরে র‍্যাব-১১ এর একটি অভিধানিক দল আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মিছির আলীর ছেলে মাহফুজকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ভ্যানচালককে গলা কেটে হত্যা, চার আসামির যাবজ্জীবন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তার মাহফুজকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর