এবার বৃহত্তর ফরিদপুরে বাস ধর্মঘট, দুর্ভোগে পথের মানুষ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

শনিবার ফরিদপুরে বিএনপির পূর্বনির্ধারিত বিভাগীয় গণসমাবেশ। তার আগেই বৃহত্তর ফরিদপুরে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাক দিয়েছে। 

তবে, বিএনপি নেতাদের অভিযোগ, ফরিদপুরে তাদের বিভাগীয় গণসমাবেশে নেতাকর্মীদের যাওয়া ঠেকাতে সরকার ও প্রশাসনের ইন্ধনে এই বাস ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের কারণে ফরিদপুরে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ জনগণ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ৭ নভেম্বর ফরিদপুর ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়ে মহাসড়কে সব অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধের বিষয়ে দাবি জানায় তারা।

বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, তাদের দাবি নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। 

image


তবে ফরিদপুরে বিএনপির গণসমাবেশের সমন্বয়কারী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাস বন্ধের একটাই উদ্দেশ্য, বিএনপির গণসমাবেশে বাধা দেয়া। কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না। কারণ, মানুষ বাধা পেলেই বেশি বের হয়।

ধর্মঘটের দিনের সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড এবং শহরের ইমামুদ্দিন স্কয়ার এলাকা ঘুরে যাত্রীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় বাসগুলো টার্মিনালে সারিবদ্ধ করে রাখা হয়েছে। আর পরিবহন শ্রমিকরা কেরাম-লুডু খেলছেন। শ্রমিকদের সোজা কথা, তাদের মালিকরা বলছেন বাস বন্ধ, তাই তারাও কাজকর্ম বন্ধ রেখে অলস সময় কাটাচ্ছেন। 

image


সকাল আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরেও দেখা গেছে যাত্রীরা দীর্ঘ সময় ধরেই যানবাহনের জন্য অপেক্ষা করছেন। অনেকেই ব্যস্ত ছিলেন বিকল্প খুঁজতে। 

আরও পড়ুন: বিএনপিকে রাজপথ দখলের সুযোগ দেবে না যুবলীগ

ফরিদপুরের মতো শুক্রবার সকাল ৬টা থেকে রাজবাড়ীতেও শুরু হয়েছে দুই দিনের পরিবহন ধর্মঘট। বন্ধ সব রুটের যান চলাচল। একই দাবিতে সকাল থেকে মাদারীপুর- ফরিদপুর রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। 

তবে, ফরিদপুরের সাথে বাস চলাচল বন্ধ থাকলেও রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 


একাত্তর/এসি


নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর