চাঁপাইয়ে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০১:৪৮ পিএম

সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। 

পরে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে দুই প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থী আব্দুল জলিল ও আব্দুল হাকিমের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। 

এদিকে, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সদস্য প্রার্থী আব্দুল হাকিম। তবে অপর প্রার্থী আব্দুল জলিল নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেন। 

এর আগে, ২৭ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন।  ফলে জেলা পরিষদের এই নির্বাচনে সদস্য পদ ও সংরক্ষিত নারী সদস্যপদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর এই নির্বাচনে সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের এক সদস্য প্রার্থী শামীমা জাহান সারা। ওই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর জেলা পরিষদের নির্বাচন স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন। ১৫ অক্টোবর আদালতের বিচারিক কাজ শেষে জেলা পরিষদের নির্বাচনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

 

একাত্তর/জো 

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর