বাড়ির আঙিনায় ১৯ ফুট উচ্চতার গাছসহ গাঁজাচাষী আটক

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ১৯ ফুট উচ্চতার প্রায় ২৭ কেজি ওজনের গাছসহ একজন গাঁজাচাষীকে আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের হাবাসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক গাঁজাচাষী রুহুল আমিন মধু (৩২) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, রুহুল আমিন মধু নিজ বাড়ির আঙিনায় রান্নাঘরের পাশে প্রায় সাত মাস ধরে একটি গাঁজার গাছ চাষ করছিলেন। গোপন খবরের ভিত্তিতে সকালে তার বাড়িতে অভিযান চালায় কুষ্টিয়া ডিবি পুলিশ। অভিযানে প্রায় ১৯ ফুট উচ্চতার ও ২৭ কেজি ৩০০ গ্রাম ওজনের গাঁজার গাছ জব্দ করে পুলিশ। এসময় তাকে আটক করা হয় এবং পরে কুমারখালী থানায় একটি মামলা করা হয়।

আরও পড়ুন: কুমারখালীতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, বাড়ির আঙিনায় গাঁজা চাষের ঘটনায় কুমারখালী থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর