জাজিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ভস্মীভূত

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৮টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।


image

স্থানীয়রা জাজিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে অন্তত ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে স্থানীয় ইউসুফ আলী মাদবর, তৈয়ব আলী মাদবর ও অলীল মাদবরসহ অন্তত ৭-৮জনের প্রায় ১৮টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 

image

জানা যায়, আগুনে পাঁচটি বসত ঘর, ছয়টি রান্নাঘর, পাঁচটি গরুর ঘর ও দুইটি পাটের গুদামসহ মোট ১৮টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়াও উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যাক্তি আহত হয়েছে জানা যায়। 

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমরা প্রায় ৫০লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা সম্ভব হয়নি। 

image


একাত্তর/এআর

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর