মাঠ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৪:০৮ পিএম

ঝিনাইদহের সদর উপজেলার হাটবাকুয়া গ্রামের মাঠ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, মৃত রমজান হোসেন (২০) জেলা সদরের তালতলা হরিপুর গ্রামের চমু শেখের ছেলে এবং মুক্তা খাতুন (১৮) হরিনাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে। রমজান জেলা শহরের হামদহ এলাকার একটি মোটর গ্যারেজে কাজ করতেন। 

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে রমজান প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অমতে মুক্তাকে বিয়ে করেন। এরপর থেকে উভয় পরিবারের লোকজন তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ নিয়ে তাদের ও উভয় পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। 

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে মুক্তা খাতুনকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। রমজান ও মুক্তা গতরাত দুইটার দিকে বাড়ি থেকে বের হন। পরে সকালে বাড়ির পার্শ্ববর্তী হাটবাকুয়া গ্রামের মাঠের একটি মেহগনি গাছ থেকে ওড়না প্যাঁচানো তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিষ্কার হওয়া যাবে হত্যা নাকি আত্মহত্যা। 


একাত্তর/জো 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর