আড়াই কেজি হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার কিচনীদোহা গ্রামে লেদ মেশিন ঘরের সামনে পাঁকা রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত প্রশান্ত লাল চৌধুরী (২৫) জেলার সদর থানার হুজরাপুর গ্রামের মৃত মুন্টু লাল চৌধুরীর ছেলে।

র‍্যাব-৫’র সিপিসি-১ জানায়, গোপন খবরের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযানে শান্ত লাল চৌধুরীকে হাতেনাতে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, একটি মোবাইল, একটি সিমকার্ড ও নগদ ৩০০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: চুরির স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ তিনজন আটক

সিপিসি-১ অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, জব্দকৃত হেরোইন কুখ্যাত চরবাগডাংগা এলাকা হতে সংগ্রহ করে ইজিবাইকে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে হস্তান্তরের জন্য যাওয়ার সময় র‌্যাবের টহলদল প্রশান্তকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 


একাত্তর/জো

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর