ঝিনাইদহে চা দোকানিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:৩০ পিএম

ঝিনাইদহে এক চা দোকানিকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তবে কে বা কারা এবং কেন এই হত্যা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চা দোকানির নাম জীবন চৌধুরী ওরফে টিটন (৩০)। তিনি ওই গ্রামের গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া জানান, সন্ধ্যায় টিটন দোকানে ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথম মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মোস্তফার হাতে ‘লাঙ্গল’ ধরিয়ে দিলেন রওশন

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আগের কোনো শত্রুতা থেকে এ হামলার ঘটনা ঘটেছে। নিহতের বাবা বাদি হয়ে চারজনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হবে। খুনে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর