রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবার সবচেয়ে বড় চালান উদ্ধার

আপডেট : ০১ জুন ২০২১, ০৫:২০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ গণমাধ্যমকে জানান, সোমবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ অভিযান চালায় র‍্যাব।

আটক মো. গুরা মিয়া (৪৫) ওই শিবিরের প্রধান প্রতিনিধি; রোহিঙ্গাদের মাঝে প্রধান প্রতিনিধিরা ‘মাঝি’ হিসেবে পরিচিত। গুরা মিয়া ওই শিবিরের জি-৩১ নম্বর ব্লকের নূর আহম্মদের ছেলে।

উইং কমান্ডার বলেন, গোপন সূত্রে মাদকের বড় একটি চালান লেনদেন হবে বলে খবর পেয়ে তারা অভিযান চালান। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তিন-চারজন পালিয়ে যায়। তবে গুরা মিয়া আটক হয় র‍্যাবের হাতে।

“তার হেফাজতে তিনটি প্লাস্টিকের বস্তা ও একটি ব্যাগ ছিল। সেখানে পাওয়া গেছে ৫ লাখ ৪৬ হাজার ৬৮০টি ইয়াবা; যা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করা চালানের মধ্যে সবচেয়ে বড়।”

তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।


একাত্তর/এসএ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তালেব আবাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম...
চাঁদপুরে তিন হাজার ৮শ’ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।বুধবার বিকেলে গ্রেপ্তার আল-আমিনের বিরুদ্ধে (২২) মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে...
নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার লিটন আমীন (২৬)...
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে আট্টাকী ঘোষপাড়া এলাকা থেকে ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রবীর মন্ডল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।   আটক মাদক কারবারি প্রবীর মন্ডল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর