সাড়ে আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার বিজিবির, আটক এক

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:৪৬ পিএম

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ও চুয়াডাঙ্গার দামুরহুদা সীমান্তের নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৭৩৮ গ্রাম স্বর্ণের বারসহ স্বর্ণকারবারী আব্দুস শুকুরকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে ৫৮-বিজিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ স্বর্ণসহ আটকের এ তথ্য জানানো হয়।

আটক শুকুর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের নিমতলা নামকস্থানে আব্দুস শুকুরের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার জুতার ভেতর থেকে ৬টি স্বর্ণের বারসহ তাকে আটক করে বিজিবির সদস্যরা।

একইদিন বিকেলে বিজিবির অপর সদস্যরা সংবাদ পেয়ে মহেশপুরের সীমান্তবর্তী যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে কলাবাগানের ভেতর থেকে মাটিতে পুতে রাখা ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবির পৃথক দুটি অভিযানে ১১ কেজি ৭৩৮ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকা।

আরও পড়ুন: বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

এ বিষয়ে পৃথক দুটো মামলা হয়েছে সংশ্লিষ্ট দুই থানায়।


একাত্তর/আরএ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর