খানসামায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম

দিনাজপুরের খানসামায় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে অপহরণ ও মুক্তিপণ দাবির পরে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার আরাজী যুগীরঘোপা গ্রাম থেকে বস্তাবন্দি মরদেহটি মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত শিশু আরিফুজ্জামান (৮) উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের ডাক্তারপাড়ার আতিউর রহমানের ছেলে। 

নিহত শিশুর পরিবার জানায়, গত শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে কায়েমপুর গ্রামের বাড়ির পাশের খেলার মাঠ থেকে নিখোঁজ হয় শিশু আরিফুজ্জামান। এরপর রাত প্রায় আটটার দিকে মোবাইলে শিশুর বাবা আতিউরকে তার ছেলেকে অপহরণের কথা বলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অজ্ঞাতনামা ব্যক্তিরা। ওই রাতেই শিশুর বাবা আতিউর থানায় একটি জিডি করেন। এরপর মুঠোফোনের নাম্বার ও এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার শরিফুল ইসলামসহ (২৩) পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার আরাজী যুগীরঘোপা গ্রামের একটি বাড়ি থেকে বস্তাবন্দি ও মাটিচাপা দেয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ এবং ডিবি ও থানা পুলিশের সদস্যরা। 

আরও পড়ুন: ভটভটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, শিশুটির বাবার জিডির পর থেকেই শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ শুরু করে। এ পর্যন্ত সন্দেহজনক পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/জো

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর