কৃষকলীগের সম্মেলনে মঞ্চে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০১:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগের সম্মেলনে মঞ্চে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ত্রি-বার্ষিক সম্মেলন শুরু করা যায়নি। 

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের পৌর পার্কে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সমাবেশ স্থলের বাহিরে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২ টার দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

image


এক পর্যায়ে ছাত্রলীগ ও কৃষকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতরে ও বাহির ভাঙচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

পরে আবারও সম্মেলন শুরু করতে গেলে সম্মেলনের বাহিরে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের  বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর