ঘরে পুড়লো দুই শিশু, পালালো মা ও নানী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ পিএম

মাদারীপুর সদর উপজেলা ঝিকরহাটি গ্রামে ছিটকিনি বদ্ধ ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যাওয়া দুই শিশুর পরিচয় জানা গেছে।

তবে ঘটনার পর থেকে দুই শিশুর মা ও নানী পলাতক রয়েছেন।

দুই শিশুর মৃত্যু পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় আগুনে পুড়ে দুই শিশু মারা যায়।

ঘটনার পর থেকে শিশুর মা পলাতক থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে পুলিশ নিহত শিশুদের পরিচয় উদঘাটন করে।

নিহত শিশুরা হলো, রুদ্র বৈদ্য (৩) ও মানত বৈদ্য (২)। তারা সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের মানিক বৈদ্য ও পূর্ণিমা বৈদ্যর ছেলে।

ঘটনার পর থেকেই দুই মা পূর্ণিমা বৈদ্য পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকার বাসিন্দা মাওলা মাতুব্বরের বাড়িটি গত দুই মাস আগে ভাড়া নেয় সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বাসিন্দা ভ্যান চালক মানিক ও পূর্ণিমা দম্পতি। মানিক ও তার স্ত্রী পূর্ণিমার মধ্যে মাঝেমধ্যেই ঝগড়াঝাটি হতো। গত পনের দিন আগে মানিক বৈদ্য একটি চুরির মামলায় গ্রেপ্তার হন।

এরপর থেকে এ ভাড়া বাড়িতে মানিকের স্ত্রী পূর্ণিমা, তার শাশুড়ি ও ২ ছেলে শিশু সন্তান থাকতো। 

সোমবার বেলা ১২টার দিকে প্রতিবেশীরা বাসা থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তারা এসে ঘরের দরজা খুলে আগুন নেভায়। এসময় তারা অগ্নিদগ্ধ অবস্থায় এক শিশুকে মৃত অবস্থায় ও আরেক শিশুকে আহত অবস্থায় দেখতে পায়। আহত শিশুটিকে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।  

প্রত্যক্ষদর্শী হাজী মোহাম্মদ বাদল মাতুব্বর বলেন, আমি প্রথমে আগুন দেখে দৌড়ে এসে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকি। ভেতরে শুধু ধোঁয়া আর আগুন ছিলো। ঘরের ভেতরে একটি শিশুকে আহত অবস্থায় পেয়ে আমরা হাসপাতালে পাঠাই। আগুন নেভানোর পরে আরেকটি বাচ্চাকে আগুনে পোড়া অবস্থায় দেখতে পাই।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূর মোহাম্মাদ শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস। উদ্ধার করা দুই শিশুর একজনকে ঘটনাস্থলেই মৃত পাওয়া যায়। আর একজনকে সদর হাসপাতালে পাঠালে সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর