দিনাজপুরে সাতসকালেই সড়কে ঝরলো তিন প্রাণ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহী ও ট্রাকের ধাক্কায় এক মাওলানা নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাতটায় জেলার বীরগঞ্জ উপজেলায় এবং সকাল ৯টায় বিরামপুর উপজেলায় আলাদা এ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জে মাওলানা হযরত আলী এবং বিরামপুরে সোহেল রানা ও সোলিনা আক্তার। তাদের মধ্যে হযরত আলী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে এবং সোহেল রানা দিনাজপুর শহরের রেলওয়ে কলোনি এলাকার লোকমান হোসেনে ছেলে। নিহত নারী সেলিনা আক্তারের বাড়ি একই শহরের নিমনগর সিপাহী পাড়া এলাকার। তিনি ওই এলাকার রোস্তম আলীর মেয়ে।

আরও পড়ুন: ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা হামলা, আহত ছয়

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকালে দিনাজপুর শহর থেকে মোটরসাইকেল যোগে বিরামপুর যাচ্ছিলো সোহেল রানা ও সেলিনা আক্তার। সকাল ৯টায় বিরামপুর উপজেলার বেলডাঙ্গা নামক স্থানে পৌঁছলে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অপরদিকে একই দিন সকাল সাতটায় দিনাজপুরের বীরগঞ্জ ঝাড়বাড়ী বড়করিমপুর এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই হযরত আলী নামে ওই ব্যক্তি নিহত হন। 


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর