সদ্য এসএসসি পাস তরুণের মনুষ্যবিহীন যুদ্ধবিমান তৈরি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

মনুষ্যবিহীন বোমারু বিমান। বিকট শব্দে রানওয়েতে চক্কর দিয়ে কয়েক সেকেন্ড এর মধ্যে বিমানটি আকাশে উড্ডয়ন করে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে শত্রু পক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। ব্যাটারি চালিত দ্রুতগামী এমন যুদ্ধবিমান তৈরি করে সাধারণ মানুষকে অবাক করে দিয়েছে সাতক্ষীরা জেলার তালার তরুণ বোরহান মোড়ল। 

চলতি মাসে তালা সরকারি বি.দে. মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পাস করেছে বোরহান মাড়ল। তার বাড়ি তালা উপজেলার আলাদিপুর গ্রামে। বোরহানের পিতা আতিয়ার মোড়ল একজন রাইসমিল ব্যবসায়ী। 

image


বোমারু বিমানের উদ্ভাবক বোরহান মোড়ল জানান, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় নিজে বাড়িতে অলস সময় কাটছিল তার। এসময় মোবাইলের মাধ্যমে ইউটিউবে বিমান তৈরির ভিডিও দেখে ঘরে বসেই ককশিট, মোটর, ব্যাটারি ও বিভিন্ন ডিভাইস দিয়ে নিজের প্রচেষ্টায় তৈরি করে যুদ্ধবিমান। ১০-১৫ বার বিমানটি উড়াতে ব্যর্থ হওয়ার পর অবশেষে তার স্বপ্ন বাস্তবে রূপ পায় বলে জানান তিনি। 

পরিবার ও প্রতিবেশীরা জানান, তার বাড়ির কাছেই নিজেদের রাইস মিলের চাতালকে বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দ্রুতগতিতে রানওয়ে অতিক্রম করে কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়। এক কেজি ওজনের বিমানটি ১০ গ্রাম ওজনের আতশবাজি বহন করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমানটি উড্ডয়নরত অবস্থায় নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আতশবাজির বিস্ফোরণ ঘটিয়ে শত্রুর ঘায়েল করে নির্দিষ্ট গন্তব্যে ফিরতে পরে।

image


বোরহানের বিশ্বাস, এই প্রযুক্তিতে উন্নতমানের উপকরণের মাধ্যমে মনুষ্যবিহীন বোমারু বিমান তৈরি করা সম্ভব।

আরও পড়ুন: সলঙ্গায় বাসের ধাক্কায় শিশু নিহত

জাতপুর বাজারের রাইস মিলের চাতালে বোরহানের আবিষ্কৃত বিমান যখন বিকট শব্দে রানওয়ে অতিক্রম করে আশেপাশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 

বোরহানের প্রত্যাশা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি একদিন মনুষ্যবিহীন বোমারু বিমান তৈরি করতে পারবেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, এই বিমানটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কিভাবে বোমারু বিমান করা যায় সেদিকে তিনি বিশেষভাবে দৃষ্টি রাখবেন। 


একাত্তর/জো

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর