হানিফের বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত তিন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:২৪ পিএম

হবিগঞ্জ জেলার মাধবপুরে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুইজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মাধবপুরের বেজুড়ার কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন অটোরিকশা চালক জেলার মাধবপুরের বেজুড়া গ্রামের নয়ন মিয়া (৩৮) ও আরোহী পিয়াইম গ্রামের ফটিক মিয়া (৪০)। অটোরিকশার অপর তিন আহত যাত্রীরা হলেন অসিম (৪০), রিপন (৩৫) ও প্রদীপ (৩৫)।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় চালক নয়নকে স্থানীয় তিতাস হাসপাতালে ও যাত্রী ফটিক মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহত

দুর্ঘটনায় হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সাহা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।


একাত্তর/জো

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর