পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ পিএম

কুমিল্লার লালমাইয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা দেড়টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জ এলাকায় এমআর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী মো. স্বপন (৩৭) জেলার সদর দক্ষিণ উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলটি‌তে দুইজন আরোহী ছিলেন। স্বপন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর আরোহী হাসানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা শহরের একটি ক্লিনিকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ট্রেনে কাটা প‌ড়ে নিহত দুই

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পালিয়ে গেলেও  পিকআপ ভ্যানটি আটক ক‌রে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর