মোংলায় বিদেশি জাহাজ থেকে পণ্য চুরি, মালামালসহ আটক দুই

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

মোংলার  বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা মেশিনারি পণ্য ও দেশীয় অস্ত্রসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) ‍দুপুর একটার দিকে পশুর নদীর জয়মনির ঠোটা সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকসহ চোরাই পণ্য ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন-  মো. আল আমিন (৩৪) ও মোঃ আশিক (৩২)।

উদ্ধার পণ্যগুলো হলো-  ২২ বক্স গোল্ডেন ব্রিজ ওয়েলডিং ম্যাটেরিয়াল, ৯টি মেটালিক ফ্যান লোবার, ১০টি জয়েন্ট বুশ, নগদ এক লাখ ৩২ হাজার ১৬০ টাকা, ইয়াবা সেবনের ফয়েল পেপার। এছাড়া রয়েছে কয়েক ধরণের দেশীয় অস্ত্র। 

আরও পড়ুন: শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে সেটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি করে চোরাই পণ্য ও অস্ত্র উদ্ধার করা হয়। এময় চোরাকারবারীদের ব্যবহৃত দুই সিলিন্ডার বিশিষ্ট একটি ট্রলার জব্দ করা হয়েছে। 

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ মালামালসহ আটকদের সন্ধ্যায় থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/এসি

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর