ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণ নিহত, আহত তিনজন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১০:২৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক তরুণ নিহত এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত আহত হয়েছেন তিনজন। 

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের দলদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকার জজ মিয়ার ছেলে। এ ঘটনায় আহতরা হলেন মো. রাকিব, আজিজুল ইসলাম ও মো. আরিফুল। তারা তিনজনই বিভিন্ন মেলায় বেলুনসহ বিভিন্ন পণ্য ফেরি করেন। তাদের প্রত্যেকের বাড়ি ইউনিয়নের গুরুবদী এলাকার। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দলদী গ্রামের মূল সড়কে নিহত আসাদসহ কয়েকজন মোটরসাইকেল আরোহী রাকিব আজিজুল ও আরিফুলের গতিরোধ করেন। তারা তিনজন সোনারগাঁও মেলা থেকে উপজেলার উচিৎপুরা ফিরছিলেন। দেশীয় অস্ত্রের মুখে এই তিনজনের সর্বস্ব লুট করার চেষ্টা করলে তারা চিৎকার করেন। আসাদ বাহিনী তাদের ধারালো অস্ত্র দিয়ে তাদের তিনজনকে কুপিয়ে জখম করে পালানোর সময় গ্রামবাসী আসাদকে আটকে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয় আসাদ। তবে তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত তিনজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর