পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:২১ পিএম

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত একটা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। 

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। তবে আটকে পড়া যানবাহন পারাপারে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, মধ্যরাত থেকে কুয়াশা বাড়তে থাকে। এক পর্যায়ে রাত দুইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় পাঁচটি ফেরি। এছাড়া ছোট-বড় মিলে আরও ৯টি ফেরিকে উভয় ঘাটে আটকে রাখা হয়। 

এদিকে, টানা ৯ঘন্টা ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে দুই শতাধিক যানবাহন। এদের মধ্যে ৫০টির মত যাত্রীবাহী বাস, একশ’র মত ছোট গাড়ি ও শতাধিক পণ্যবাহী ট্রাক ছিল।

আরও পড়ুন: মাহফিলে গায়ে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে তরুণ খুন

সকাল সাড়ে ১০টায় কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। অগ্রাধিকার ভিত্তিতে আটকে থাকা যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস পারাপার করা হয়। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।


একাত্তর/জো

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
প্রবল ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। 
ঘন কুয়াশার কারণে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর