বাড়ি থেকে কেয়ারটেকার দম্পতির মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫ পিএম

দিনাজপুর শহরে একটি বাড়ি থেকে কেয়ারটেকার স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে শহরের লিলি মোড় এলাকার ফাতেমা বীথি নামের একটি পুরাতন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- মজিবর রহমান (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া (৫০)। বাড়ীর মালিক ঢাকায় থাকায় প্রায় ১৫ বছর ধরে তারা বাড়ীটি দেখাশোনা করে আসছিলেন বলে জানা গেছে। 

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টায় বাড়ীর মালিক এডভোকেট নিলুফার রহিম তাদের ফোনে না পেয়ে পাশের মার্কেটের নৈশপ্রহরী শফিকুলকে মুঠোফোনে জানান। 

আরও পড়ুন: চট্টগ্রামে ইস্টার্ন ব্যাঙ্কের আগুন নিয়ন্ত্রণে

তিনি বাড়ীর দরজা লাগানো দেখে দেয়াল টপকে ভিতরে ঢুকে রান্নাঘরে স্ত্রী সুরাইয়ার রক্তাক্ত মরদেহ ও স্বামী মজিবর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানালে তারা এসে তদন্ত শুরু করে। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম জানান, শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি পারিবারিক কলহ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/এসজে

কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর