যশোরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০২:৪০ পিএম

যশোর এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটার দিকে জেলার অভয়নগর উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুব্রত মণ্ডল (৪৫)। তিনি উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে। 

পরিবার ও একজন প্রত্যাক্ষদর্শীর বরাতে জানা গেছে, সকাল আটটার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত। পথে দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বের হয়ে দুই দুর্বৃত্ত তার মাথায় গুলি করে। এরপর মোটারসাইকেল নিয়ে তারা পালিয়ে যান। ঘটনাস্থেলই সুব্রতর মৃত্যু হয়। 

আরও পড়ুন: রামুতে গুলি ছুড়ে ‍গরু লুট, যুবকের মরদেহ উদ্ধার

অভয়নগর থানার অফিসার ইনচার্জ একে শামীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ধারনা করা হচ্ছে- চরমপন্থিরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। তবে কেন হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। 


একাত্তর/এসি


যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর