তরমুজ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৫০ পিএম

ফসলের ক্ষেতজুড়ে গাঢ় সবুজ লতায় মোড়ানো তরমুজ গাছ। এই ক্ষেতের কোন গাছে ফুল ফুটেছে। আবার কোন গাছে ধরেছে ফল। সেই ফল দেখেই বুকে স্বপ্ন বেঁধেছিল কৃষক জহির মুন্সি। ভেবেছিলেন লাভবান হবেন, করবেন ধারদেনা পরিশোধ। কিন্তু এক রাতেই যে তার সব স্বপ্ন ফিকে হয়ে যাবে তা কেই-বা জানতো!  

গভীর রাতে জহিরের ক্ষেতের প্রায় আড়াই হাজার তরমুজ গাছ উপড়ে নষ্ট করে ফেলে গেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৭ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া গ্রামে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কৃষক জহিরের এ ক্ষতির কথা শুনে ক্ষেতে এসে ভিড় করেছেন স্থানীয় লোকজন। আক্ষেপ করছেন উপড়ে ফেলা তরমুজ গাছ দেখে। এই ক্ষেত দেখে বোঝা যায় একেকটি গাছ টেনে টেনে উপড়ে ফেলা হয়েছে। সেই গাছের কোনটিতে ফুল এসেছে। কোনটিতে ধরেছে ফলও।   

স্থানীয় তরমুজ চাষীরা জানান, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সদর ইউনিয়নের পূর্ব নেতা গ্রামের বাসিন্দা জহির মুন্সি তরমুজ আবাদ করছেন। বছরে তার আয়ের উৎস এই তরমুজই। তাই প্রতিবছর এইসময়েরই অপেক্ষায় থাকেন তিনি। বুকভরা স্বপ্ন নিয়ে এবারও ৫০ কড়া (১৫০ শতাংশ) জমিতে তরমুজ আবাদ করেছেন। কিন্তু দুর্বৃত্তরা জহিরের সেই স্বপ্নকে শেষ করে দিয়েছে। তাই দিশেহারা হয়ে পড়েছেন সে।  

তরমুজ চাষীরা বলছেন, জহিরের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

image


ক্ষতিগ্রস্ত কৃষক জহির মুন্সি (৫০) বলেন, ‘অনেক পরিশ্রম করে ক্ষেতটা করছি। আমার সব স্বপ্ন মাটি হইয়া গেছে। আমার তো কারও সঙ্গে কোন শত্রুতা নাই। সকালে  ক্ষেতে আইয়া দেহি  ২৫০০-২৬০০ গাছ উডাইয়া (উপড়ে) হালাইছে।’ 

তিনি আরও বলেন, ‘আমার গাছগুলো ভাল হইছে, এইটা দেখেই পাশের ক্ষেতের লোকজন আমার এই ক্ষতিটা করছে মনে হয়। আমি কেমনে এই ক্ষতি পোষামু। ধারদেনা করে তরমুজ দিছি। এখন কেমনে এই দেনা পরিশোধ করমু?। আমি এর বিচার চাই।’

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, ‘খুবই দুঃখজনক একটি ঘটনা। একজন কৃষকের পরিশ্রমের ক্ষেত এভাবে যারা নষ্ট করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ 


একাত্তর/এআর

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর