সড়কে পড়েছিল দুইজনের মরদেহ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১২:২৪ পিএম

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লালমাইয়ের বড় ধর্মপুর এলাকা থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এসময় তাদের পাশে পাওয়া একটি মোবাইল থেকে পরিবারের সন্ধান পায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম ভূঁইয়া।

নিহতরা হলেন, ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)। তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার দীঘল গাঁও গ্রামে।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, সকালে স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তারা দু’জনেই কলের পাইপ-ফিল্টারের কাজ করতেন। পরিবার বলছে তারা কাজের জন্য সকালে বের হয়েছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ী‌তে বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর