মাছের বাক্সে হরিণের মাংস, দুই শিকারি গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৫:৪৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুর মৎস্যবন্দর সংলগ্ন শিববাড়িয়া নদীতে একটি ট্রলার থেকে ২০ কেজি হরিণের মাংসসহ দু'জন শিকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাত বারোটায় এই অভিযান চালানো হয়। এ ব্যাপারে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মহিপুর থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ মাসুম বিল্লাহ হাওলাদার (৪৪) এবং পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা ফুলমিয়া হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৫)। 

আরও পড়ুন: থমথমে তুমব্রু সীমান্ত, শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প পুড়ে ছাই

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের জানান, গোপন সংবাদেরভিত্তিতে তার নেতৃত্বে মহিপুর থানার একটি টিম আলিপুর বন্দরের সুলিজ এলাকা সংলগ্ন শিববাড়িয়া নদীতে নোঙ্গর করা একটি কাঠের ট্রলারে মাছ হিমাহিত রাখার ককশিটের মধ্যে চারটি পলিথিন ব্যাগে মোড়ানো পাঁচ কেজি করে মোট ২০কেজি হরিণের মাংস জব্দ করে, এবং হরিণের মাংস বিক্রির সাথে জড়িত দু'জনকে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হরিণ শিকারি দলের সদস্য। এরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে প্রশাসন ও বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে রশির ফাঁদ পেতে হরিণ শিকার করে পটুয়াখালীর মহিপুর, আলিপুর এবং বরগুনার পাথরঘাটা এলাকায় মাংস বিক্রি করে আসছিল।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দু'জনকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

 

একাত্তর/আরবিএস  
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর