দিনাজপুরে বাসসহ জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম

দিনাজপুর শহরে নাশকতা চেষ্টার অভিযোগে একটি বাসসহ জামায়াত শিবিরের ৩১ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) সকালে শহরের স্টেশন এলাকায় মিছিল শেষে পুলিশের হাতে ধরা পড়েন তারা।

পুলিশ জানায়, দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির সমর্থনে জামায়াত-শিবিরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা প্রমোদা পরিবহনের একটি বাসে করে শহরের স্টেশন এলাকায় জড়ো হয়ে সকাল সাতটার দিকে বিক্ষোভ মিছিল করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসে চড়ে পালাবার চেষ্টাকালে কোতয়ালী পুলিশ বাসসহ ৩১ জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। 

আরও পড়ুন: কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম তানভীর জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

একাত্তর/জো 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর