কসাই ভাড়া করে মাকে হত্যা, সন্তানসহ সাতজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০১:৫৮ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে ৫ টুকরা করে হত্যার ঘটনায় সন্তান হুমায়ুন কবির হুমুসহ (২৭) সাত আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এই আদেশ দেন।

হুমায়ুন কবির হুমু ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ অক্টোবর মা নূরজাহান বেগমকে (৫৭) সম্পত্তির লোভে বালিশচাপা দিয়ে মেরে কেটে ৫ টুকরো করে নিজ সন্তানসহ কয়েক জনের একটি দল। তারা খুনের পর বৃদ্ধার লাশ চরজব্বার ইউনিয়নে জাহাজমারা গ্রামের একটি ধান ক্ষেতের মাটির নিচে পুতিয়ে রাখে।

এলাকাবাসী লাশের টুকরোর একটি অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবির একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলায় তদন্ত করতে গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা চর জব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম এই হত্যাকাণ্ডের সাথে বাদীর সম্পৃক্ততা পেলে বাদী হুমায়ুন কবিরসহ ৭ জনকে আসামি করে চরজব্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৭ জনের সাক্ষ্যগ্রহণ ও ৫ জনের স্বীকারোক্তি প্রদান করে।

দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে সাত আসামির উপস্থিতিতে আজ এই মামলার রায় ঘোষণা করেন আদালত। এই মামলায় আসামিদের মধ্যে দুইজন গরু জবাই করার কসাই রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানান।

image


আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। যে মা সন্তানকে জন্ম দিলেন সেই সন্তান কীভাবে মাকে হত্যা করে। এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা এ রায়ে সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন, দুইজন আহত

অপরদিকে আসামীপক্ষের আইনজীবী এডভোকেট আবদুর রহমান বলেন, তারা ন্যায় বিচার পাননি। বিচারক আবেগের বশীভূত হয়ে এ ধরনের রায় দিয়েছেন। তারা উচ্চ আদালতে আপিল করবেন।


একাত্তর/আরএ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর