ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬ পিএম

ঠাকুরগাঁও শহরে মালবাহী একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে ঠাকুরগাঁও জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুরের আসাদুজ্জামান (৪০) ও শাহপাড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে পৌঁছালে পাশের একটি ফিলিং স্টেশন থেকে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কে উঠতে গেলে তাদের পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে পেটালো কর্মীরা

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা ঘটানো ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়ে যান চালক ও হেলপার। 


একাত্তর/জো

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর