ভাইপোদের পিটুনিতে আহত চাচার মৃত্যু, গ্রেপ্তার এক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৬:১২ পিএম

গোপালগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে ভাইপোদের মারধরের শিকার হওয়ার চারদিন পর মারা গেছেন এক বৃদ্ধ। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২৩ জানুয়ারি কাশিয়ানীর কলসী ফুকরা গ্রামে ভাইপোদের মারধরের শিকার হন সাইদুর রহমান সিদ্দিকী (৬৫) নামের ওই বৃদ্ধ। 

নিহতের বড় ভাইয়ের ছেলে এখলাচুর রহমান সিদ্দিকী জানান, সাইদুর রহমান সিদ্দিকীর সাথে বাড়ির জমি নিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ ছিলো। এই বিরোধের জের ধরে গত ২৩ জানুয়ারি তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়।

ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাইয়ের দুই ছেলে আনিস সিদ্দিকী ও মফিজ সিদ্দিকী সাইদুর রহমান সিদ্দিকীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ওই রাতেই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

এখলাচুর আরও জানান, অবস্থার অবনতি হলে সাইদুর রহমান সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা ছেড়ে দিলে তাকে পুনরায় গোপালগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত ২৩ জানুয়ারি কাশিয়ানী থানায় একটি মামলা হয়। মামলার পর মফিজ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


একাত্তর/এসজে

গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর