ফরিদপুরে আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের যাত্রা শুরু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম

বিশ্বমানের সেবা দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরে যাত্রা শুরু করলো আস্থা আইরিশ মৈত্রী হাসপাতাল প্রাইভেট লিমিটেড। 

বুধবার (১ ফেব্রুয়ারি) শহরের বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা। এতে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ বিন কালাম প্রমুখ। 

আরও পড়ুন: ছেলেকে জিম্মি করে বাবাকে হত্যা, টাকা ও স্বর্ণ লুটের অভিযোগ

বক্তারা বলেন, হাসপাতালটি ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের মানুষকে অল্প মূল্যে উন্নত সেবা দিতে সক্ষম হবে। 

তারা বলেন, যে সেবা নিতে মানুষ ভারতে যেতো, সেই মানের সেবা এই হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হবে। 


একাত্তর/এসি

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর