চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক চার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫ এএম

রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সপুরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালিক আবদুল্লাহসহ চারজনকে আটক করেছে। 

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন রাজু (৪২) ও রেজাউল করিম ওরফে আতাউর (৪৫)।

অন্যদিকে আটক ব্যক্তিরা হলেন মো. আবদুল্লাহ, মাসুম রেজা, মো. ইমরান ও মঈন উদ্দিন রিয়াল। 

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সপুরা বিসিক শিল্প নগরীর এলাকায় থাকা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ওই দুই শ্রমিক।

কাজ করার সময় বাড়ির মালিকের ঘর থেকে চার লাখ টাকা চুরির সন্দেহে ওই দুজনকে বেঁধে বেদম পেটানো হয়। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন: নাটোরে নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু

গুরুতর আহত অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।


একাত্তর/এসজে

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর