খামার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে বয়লার মুরগীর খামার পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মো. শাহীন। তিনি নিথক এস.এসইচ.পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। সেবকদাস এলাকার হাফিজুল ইসলাম বাচ্চার ছেলে শাহীন।

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত স্কুলছাত্র শাহীন দুপুরের খাবার শেষে তাদের বাড়ি সংলগ্ন বয়লার মুরগীর খামারে কোদাল দিয়ে মেঝে পরিষ্কার করছিল। এসময় খামার ঘরের ছাদ থেকে ঝুলে থাকা বিদ্যুতের তারে শাহিনের কোদাল লেগে কেটে যায় এবং কাটা তার তার গায়ে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মায়ের সাথে মেলা দেখতে যাচ্ছিলো বিজয়, পথেই মৃত্যু

গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে- যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর