ঝিনাইদহে ট্রাক্টরচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১২ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইটের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোটচাঁদপুরের তালসার রোডের ফুলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত লতিফুল কবির সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের তের আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী জানান, কৃষি মেলা উপলক্ষে উপজেলা অফিসে মিটিং ছিলো। মিটিং শেষে মোটরসাইকেলযোগে বাড়ীর উদ্দেশ্যে সদর উপজেলার বাদপুকুর এলাকার দিকে যাচ্ছিলেন লতিফুল কবির। 

পথে ফুলবাড়ি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা স্থানীয় একটি ইটের ভাটার ট্রাক্টর তাকে চাঁপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: জামালপুরে বাসের সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফুল কবীরের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে। 


একাত্তর/এসজে

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর