রাজৈরে বাসচাপায় প্রাণ গেলো বাইক আরোহীর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৪ পিএম

মাদারীপুরের রাজৈরে সাকুরা পরিবহনের বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী তরুণ মারা গেছেন। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্বপন শেখ (৩০) গঙ্গাবরদী গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। তিনি উপজেলার রাবেয়া ফিলিং স্টেশনে চাকরি করতেন।

রাজৈর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কাজী মোহাম্মদ নোমান জানান, ঢাকাগামী সাকুরা পরিবহন মাদারীপুরগামী ওই মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: যশোরে ৯ কেজি স্বর্ণসহ প্রাইভেটকার জব্দ

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনা কবলিত যান দুইটি থানা হেফাজতে নেয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর