জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকে দায়িত্ব নিতে হবে: নূর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯ পিএম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ইসলাম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ইসলামিক ফাউন্ডেশনের কারণেই ইমাম-মুয়াজ্জিনদের আজ সুযোগ সুবিধা করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র আজও শেষ হয়নি। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকেই দায়িত্ব নিতে হবে। কারণ আপনারা ধর্মীয় নেতা। কোনভাবে যাতে একজন মানুষও ভুল পথে না যায়। এদিকে সতর্ক থাকতে হবে।

শনিবার সকাল ১১টার দিকে নীলফামারী শহরের টিএন্ডটি মাঠে অনুষ্ঠিত ‘জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ, সামাজিক সম্প্রতি বজায় রাখা এবং ইমাম ও আলেম সমাজের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়েই দেশে মসজিদের সংখ্যা বেড়েছে। মসজিদগুলোর উন্নয়ন হয়েছে এবং ইমাম মুয়াজ্জিনগণ সম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মডেল মসজিদ স্থাপন হয়েছে। পৃথিবীর আর কোথাও এমন নজির নেই। অথচ শেখ হাসিনাকে ইসলাম বিরোধী বলে থাকেন স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।

আরও পড়ুন: মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।


একাত্তর/আরবিএস 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে,...
৯৬ সালে শেখ হাসিনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। সে সময় তাকে প্রধানমন্ত্রী না বানালে শেখ হাসিনা একশ বছরেও এ দেশে প্রধানমন্ত্রী হতে পারতেন না।  
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর