নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৭ পিএম

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। একই সঙ্গে তাদেরকে দুই লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। বর্তমানে আসামিরা বরখাস্ত এবং রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।  

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহমেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুরি দেখিয়ে দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট দুই লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা হয়। পরে বিশেষ মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

দুদক আইনজীবী আরও বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের দিন থেকে যুগপৎভাবে রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।   


একাত্তর/জো

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর