মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, তরুণী আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত মাদ্রাসাছাত্র আরাফাত হোসেন (১৬) জেলা শহরের টেংকের পাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের ছেলেকে সৌদি প্রবাসী নোমানের পরামর্শে ইয়াছিন ও হযরত নামের দুই তরুণ পরিকল্পিতভাবে হত্যা করেছে। 

পরিবারের সদস্যরা জানান, বুধবার বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরাফাত জন্ম নিবন্ধনের কাজের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থেকে আরাফাতের মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়।  

তারা জানান, আরাফাতের বন্ধু সৌদি প্রবাসী আশুগঞ্জের লালপুর এলাকার নোমানের পরামর্শে এক তরুণীসহ শরীফপুর এলাকার ইয়াছিন আরফাতকে সাথে নিয়ে আশুগঞ্জে হযরতের বাড়িতে ওঠে। সেখানে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের। 

আরও পড়ুন: সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে অবস্থানকারী ওই তরুনীকে আটক করা হয়েছে।  


একাত্তর/এসজে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য স্বপ্ন শৈশব থেকেই পুষে রেখেছিলেন মশিউর। কিন্তু সেই স্বপ্নে হঠাৎ করেই কালবৈশাখীর মতো আঘাত হানে প্রাণঘাতী ব্যাধি ক্যান্সার। কিন্তু হাসপাতালের বিছানা, একের পর এক...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে দুই দল গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর