চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৪ পিএম

দিনাজপুরে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে সিগন্যাল বারে আঘাত পেয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলার চিরিরবন্দর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মারুফ (২০)। তিনি উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানে ছেলে। মারুফ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিল।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, মারুফ ও তার বন্ধুরা মিলে ঢাকায় বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নেয়। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হয় মারুফ। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিররিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে মোবাইল নিয়ে সেলফি তুলতে যায়।

আরও পড়ুন: রায়পুরায় উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা

এ সময় সিগন্যাল বারে মাথায় আঘাত লেগে সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/এসি

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর