শিবপুরের চেয়ারম্যানকে গুলির ঘটনায় আরো একজন গ্রেপ্তার

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৪:৩০ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শাকিল নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে এই ঘটনায় এজাহারভুক্ত ২ আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শাকিল শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার বাসিন্দা।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, উপজেলা চেয়ারম্যানকে হত্যা চেষ্টায় অংশ নেয়া ঘাতকদের মধ্যে শাকিল অন্যতম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

এর আগে শনিবার সকালে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খাঁনের বাসায় প্রবেশ করে গুলি করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারুনুর রশিদ খাঁন চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ৬ জনকে আসামী করে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে চেয়ারম্যানের ছেলে আমিনুর রশিদ খাঁন তাপস। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ১০ থেকে ১২ জন।


একাত্তর/আরএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর