ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় ইউএনওর গাড়ি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম

মহাসড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা সুলতানা বুশরাকে বহনকারী তার সরকারী গাড়ি। 

বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে রহিমা খাতুন বুশরাকে বহনকারী সরকারী গাড়িটি। 

এ ঘটনায় তাকে বহনকারী সরকারী গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হলেও, ইউএনও রহিমা সুলতানা বুশরা বা তার সাথে থাকা দেহরক্ষী আনসার সদস্য ও গাড়িচালক কেউই তেমন আঘাতপ্রাপ্ত হননি ।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, কর্মস্থল থেকে জেলা শহরে যাচ্ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ওপরে যত্রতত্র অপেক্ষমাণ অবস্থায় রাখা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় তাকে বহনকারী গাড়িটি। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

তবে দেহরক্ষী ও গাড়িচালকসহ ওই গাড়িতে থাকা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা সকলেই সুস্থ আছেন নিশ্চিত করে তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে বজ্রপাতে প্রবাসীসহ তিনজনের মৃত্যু

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার জন্য দায়ী মহাসড়কের ওপর পার্ক করে রাখা ট্রাক ও চালক অজয়কে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর