দাউদকান্দিতে বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৩:৪৪ পিএম

কু‌মিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।                

শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দি‌কে দাউদকা‌ন্দির রায়পুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

জানা গেছে, নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫)।

অন্যদিকে গুরুত্বর আহতরা হলেন অটোরিকশার যাত্রী শিশু নুসরাত জাহান (৭) ও অটোচালক মাজারুল (৩৮)। তাদেরকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এরপর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও এক পুরুষ যাত্রী। 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির বাস খাদে, দুইজন নিহত

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, এ দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে এক‌টি মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসজে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর