৫৬ কেজি গাঁজাসহ সাতজন গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৪:১৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার ক‌রা হয়।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও দেশিয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামের দূর্বাজ ভূঁইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের সোহেল (২৮), মো. আরিফ (২৮), উজ্জল (২২), নুরু ভূঁইয়া (৩৫), বি-বাড়িয়া জেলার কসবা থানার মাইজ খার দক্ষিণ খার গ্রামের তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মোহাম্মদ চৌধুরী (২৬)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে রাতে বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ একদল মাদক কারবারি দূর্বাজ ভূঁইয়ার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় দূর্বাজ ভূঁইয়ার বাড়িতে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দূর্বাজ ভূঁইয়া ওরফে নুরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকা ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: রানা প্লাজা ধসের ১০ বছর, প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে মাদক আইনে এবং পৃথকভাবে দূর্বাজ ভূঁইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর