তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণে ছয় জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৪:০২ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছয় জনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. আব্দুর রহিম এই আদেশ দেন। 

যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন- সাব্বির হোসেন, রেজাউনুল ইসলাম, নাজমুল হক, রাজিবুল ইসলাম, মোহাম্মদ রিপন ও মো. শহিদুল। 

যাবজ্জীবন সাজা পাওয়ারা হলেন- মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিম।  

আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে একই এলাকার ধানাইদহ গ্রামের সাব্বির হোসেন। পরদিন তাকে সিংড়ায় পেট্রোবাংলা ও পরে কলমে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন: আতিয়া মহলে জঙ্গি হামলার তিন অভিযুক্ত খালাস

দীর্ঘ ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন। এছাড়া নাসির হোসেন নামে এক আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় তাকে খালাস দেয় আদালত। 


একাত্তর/এসি

বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর